সমুদ্র ও তন্মধ্যস্থ সকলে গর্জ্জন করুক, ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকলই উল্লাসিত হউক।
Cross references
কেননা ঈশ্বর সিয়োনের পরিত্রাণ করিবেন, ও যিহূদার নগর সকল গাঁথিবেন; লোকে সেখানে বাস করিবে, ও অধিকার পাইবে।
জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা, ঊর্দ্ধস্থ সদাপ্রভু বলবান।
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক;
সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক, ভুবন ও তন্নিবাসিগণও করুক;
পর্ব্বতরাজি ও সমস্ত উপপর্ব্বত, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ;
হে স্বর্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কার্য্য সাধন করিয়াছেন; হে পৃথিবীর অধঃস্থান সকল জয়-জয় ধ্বনি কর; হে পর্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, [তোমরাও কর] কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন।