আর যোয়াবের ভ্রাতা অবীশয় তিন জনের মধ্যে প্রধান ছিলেন; তিনি তিন শত লোকের উপরে আপন বড়শা চালাইয়া তাহাদিগকে বধ করিলেন, ও তিন জনের মধ্যে খ্যাতনামা হইলেন।
Cross references
পরে দায়ূদ হিত্তীয় অহীমেলককে ও সরূয়ার পুত্র যোয়াবের ভ্রাতা অবীশয়কে বলিলেন, ঐ শিবিরে শৌলের নিকটে আমার সঙ্গে কে নামিয়া যাইবে? অবীশয় কহিলেন, আমি আপনার সঙ্গে যাইব।
সে স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য মৃগের ন্যায় চরণে দ্রুতগামী ছিলেন।
এইরূপে যোয়াব ও তাঁহার ভ্রাতা অবীশয় অব্নেরকে বধ করিলেন, কেননা তিনি গিবিয়োনে যুদ্ধকালে তাঁহাদের ভ্রাতা অসাহেলকে বধ করিয়াছিলেন।
আর দায়ূদ যোয়াবের হস্তে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের সহোদর সরূয়ার পুত্র অবীশয়ের হস্তে তৃতীয়াংশ, এবং গাতীয় ইত্তয়ের হস্তে তৃতীয়াংশ সমর্পণ করিয়া প্রেরণ করিলেন। আর রাজা লোকদিগকে কহিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব।
তাহাতে দায়ূদ অবীশয়কে কহিলেন, অবশালোম যাহা করিয়াছিল, তদপেক্ষা বিখ্রির পুত্র শেবঃ এখন আমাদের অধিক অনিষ্ট করিবে; তুমি আপন প্রভুর দাসদিগকে লইয়া তাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাও, নতুবা সে প্রাচীরবেষ্টিত কোন কোন নগর হাত করিয়া আমাদের দৃষ্টি এড়াইবে।
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় তাঁহার সাহায্য করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত ও বধ করিলেন। তখন দায়ূদের লোকেরা তাঁহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইস্রায়েলের প্রদীপ নির্ব্বাণ করিবেন না।
আর সরূয়ার পুত্র যোয়াবের ভ্রাতা অবীশয় সেই তিন জনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিন শত লোকের উপরে আপন বড়শা চালাইয়া তাহাদিগকে বধ করিলেন ও নরত্রয়ের মধ্যে খ্যাতনামা হইলেন।
আর তাঁহাদের ভগিনী সরূয়া ও অবীগল। সরূয়ার পুত্র—অবীশয়, যোয়াব ও অসাহেল, তিন জন।